NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট





হাকিকুল ইসলাম খোকন, নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট। মুহাম্মদ কাদের শিশির হচ্ছেন নতুন মালিক। তিনি একজন প্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী। খবর আইবিএননিউজ ।অলকাউন্টি হোম কেয়ারের কর্ণধার। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা গেজেটের প্রকাশক ও সম্পাদক। তিনি রেস্টুরেন্টটি কিনে নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার থেকেই সবকিছু নতুন ব্যবস্থাপনায় শুরু হয়েছে বলে জানা গেছে।

মুহাম্মদ কাদের শিশির সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে অতি পরিচিত নবান্ন রেস্টুরেন্টটি কাস্টমারের চাহিদা পূরনে সচেষ্ট থাকবে। গুণগত মান ও সেবার প্রশ্নে কোন আপোষ করবো না। উন্নতমানের খাবার সাশ্রয়ী মূল্যে কমিউনিটির মানুষ পাবেন। আমাদের প্রধান টার্গেট থাকবে খাবারের মান উন্নত করা ও পার্টি সেন্টারকে আরও আধুনিকীকরণ।

সকলের সহযোগিতা চাইছি শুরুতেই।নবান্নের বিদায়ী মাালিক শিমুল বলেন, বাস্তবতার কারনেই মালিকানা ছেড়ে দিতে হলো। নতুন ধরনের কোন ব্যবসায় পা রাখবো। বিগত সময়ে সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এজন্য আমরা কৃতজ্ঞ। সবার প্রতি শুভ কামনা থাকলো।জানা গেছে, রেস্টুরেন্টটি প্রায় ৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। ২৫ বছরের লিজ নিয়ে মোহাম্মদ কাদের  শিশির নবান্নের যাত্রা শুরু করলেন।