NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : প্রাণিসম্পদ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে; তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি।’

শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসা যায়।

কিন্তু দুঃখের বিষয়, জাতীয় পর্যায়ের বড় বড় অনুষ্ঠানে তাদের যথাযথ জায়গা দেওয়া হয় না। তিনি বলেন, ‘আমরা এখনো দেখি শহীদদের মা জাতীয় সংগীত শুনতে শুনতে অশ্রুসিক্ত হন। জুলাই গণ-অভ্যুত্থানে নারী যোদ্ধাদের সংখ্যা কম হলেও তাদের অবদান অবিস্মরণীয়। প্রতিটি আন্দোলনের পেছনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 


 

উপদেষ্টা আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিলেন। কিন্তু স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের স্থান প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের ৫১ শতাংশ নারীকে আর পেছনে রাখা যাবে না। অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়।

জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত—যেখানেই থাকুক, নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।’

 

জুলাই কন্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জন্নাতুল নাঈম প্রমীর সভাপতিত্বে আরো বক্তৃতা দেন শহীদ আবরার ফাহাদের মা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, শহীদ নাঈমা সুলতানার মা, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা আইমান। 

অনুষ্ঠানে ১০০ নির্বাচিত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প তুলে ধরা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।