NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

ঘুসের মামলায় দোষী সাব্যস্ত কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

ঘুসের মামলায় দোষী সাব্যস্ত কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

ঘুস ও সাক্ষ্য প্রভাবিত করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে। সোমবার (২৮ জুলাই) দেশটির এক বিচারক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা কলম্বিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো সাবেক প্রেসিডেন্ট এ ধরনের মামলায় দোষী সাব্যস্ত হলেন।

বিচারক সান্দ্রা লিলিয়ানা হেরেদিয়া জানান, উরিবে ২০১২ সালে এক সিনেটরের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর নিজেই তদন্তের মুখোমুখি হন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, উরিবে একজন আইনজীবীর সঙ্গে মিলে কারাগারে থাকা তিনজন সাবেক ডানপন্থি মিলিশিয়া সদস্যকে প্রভাবিত করার চেষ্টা করেন, যেন তারা তার বিরুদ্ধে সাক্ষ্য না দেন বা তাদের আগের দেওয়া সাক্ষ্য বদলে ফেলেন।

 

এই মামলার সূত্রপাত ঘটে ২০১২ সালে, যখন উরিবে বামপন্থি সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেন। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিয়ে উল্টো উরিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০১৮ সালে।

 

দোষী প্রমাণিত হওয়ায় ৭৩ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তার শাস্তি ঘোষণা করা হবে শুক্রবার একটি পৃথক শুনানিতে। উরিবের আইনজীবীরা এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন।

কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, একটি শক্তিশালী বিচার ব্যবস্থা কলম্বিয়াকে সহিংসতা থেকে মুক্ত করতে পারে।

তবে উরিবের সমর্থকরা এই বিচারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এটি একটি ‘রাজনৈতিক প্রতিশোধ’। মার্কিন সিনেটর মার্কো রুবিও এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে বিচার বিভাগের অপব্যবহার বলে উল্লেখ করেছেন।

 

উল্লেখ্য, উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বে বহু ডানপন্থি প্যারামিলিটারি গোষ্ঠী অস্ত্র সংবরণে রাজি হয়, তবে এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। কলম্বিয়ার সত্য কমিশনের তথ্য অনুযায়ী, এই মিলিশিয়ারা প্রায় ২ লাখ ৫ হাজার মানুষের হত্যায় জড়িত।

 

 

 

উরিবে বর্তমানে ডেমোক্রেটিক সেন্টার নামের একটি রাজনৈতিক দলের প্রধান এবং দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। বয়সজনিত কারণে তিনি সম্ভবত কারাবাসের পরিবর্তে গৃহবন্দিত্বের সাজা ভোগ করতে পারেন।