NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার

গোপালগঞ্জের হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি অতিরিক্ত দায়িত্ব মিয়া মাসুদ করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, ১৭ জুলাই হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবিরের নেতৃত্বে গোপালগঞ্জের হামলার ঘটনায় এনসিপি নেতা নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।