NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আগাম জামিন পেলেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:০৭ এএম

>
আগাম জামিন পেলেন ইমরান খান

সন্ত্রাসবাদের মামলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদের হাইকোর্ট দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে, রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী গিলের সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেন ইমরান খান।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ করে আসছেন ইমরান খান। এসব সমাবেশে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে; যা চরম আকার ধারণ করে রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা হওয়ার পর।

এই মামলার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নস্যাৎ করে দিতে রাজধানী ইসলামাবাদে তার বানিগালা বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান  করেছেন। ওই আবেদনে তলব করার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত হতে ইমরান খান প্রস্তুত আছেন বলে জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অতীতে কোনও ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া তিনি কোনও অপরাধে কখনই দোষী সাব্যস্ত হননি।

‌‘তার পালিয়ে যাওয়ার অথবা আদালতে উপস্থাপিত নথিপত্র ধ্বংস করার কোনও সুযোগ নেই। জামিনের জন্য আদালতের কাছে জামানত হিসেবে অর্থ জমা দিতেও ইমরান খান প্রস্তুত আছেন।’ 

পরে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মহসিন আখতার কায়ানি পিটিআই চেয়ারম্যানের আবেদনটি গ্রহণ করেন এবং তাতে কী আপত্তি তোলা হয়েছে তা জানতে চান। আওয়ান বিচারককে জানান, আবেদনটি সংশ্লিষ্ট ফোরামের কাছে যাওয়ার বিষয়ে একটি আপত্তি তোলা হয়েছে। 

এই পর্যায়ে বিচারপতি কায়ানি বলেন, ইমরান খানের আবেদনে বায়োমেট্রিক্স সম্পর্কিত একটি আপত্তিও আনা হয়েছিল। শুনানি চলাকালীন আওয়ান দাবি করেন, ইমরানের বাসভবন ঘেরাও করা হয়েছে এবং … এমনকি তিনি সংশ্লিষ্ট আদালতে যেতেও পারবেন না।