NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক

গাজায় একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকটি এক ঘণ্টারও কিছু বেশি সময় স্থায়ী হয়। বৈঠকে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না।

 

এর আগে সোমবার রাতে নৈশভোজ অনুষ্ঠিত হয়। এটা নেতানিয়াহুর চলতি বছর যুক্তরাষ্ট্রে তৃতীয় সফর।

বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়ে কথা বলবেন।

 

ট্রাম্প বলেন, এই সমস্যাটার একটা সমাধান দরকার। গাজা—এটা এক বিশাল ট্র্যাজেডি। নেতানিয়াহু এটা সমাধান করতে চান, আমিও চাই, আর আমার মনে হয় অন্য পক্ষও চায়।

এদিকে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের ঠিক আগে প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে সপ্তাহ শেষের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হবে।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।