NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৭৮


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৭৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস   অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। স্থানীয় সময় শুক্রবার আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে আরও ৪১ জন। খবর বিবিসি, এএফপি।

কের কাউন্টিতে ২৮ শিশুসহ ৬৮ জন নিহত হয়েছে। সেখানে নদীর ধারে অবস্থিত একটি সামার ক্যাম্প প্লাবিত হয়েছে। ক্যাম্প মিস্টিক নামের ওই সামার ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন কাউন্সেলর এখনো নিখোঁজ রয়েছেন।

 

কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওই অঞ্চলে আরও ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হতে পারে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষ থেকে লোকজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বিষাক্ত সাপের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।

 

 

 

যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।