NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রেক্ষাগৃহে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

প্রেক্ষাগৃহে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা

অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত ঈদুল আজহায় ‘আলী’ সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলী।

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্‌প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

 

ইরফান সাজ্জাদ বলেন, ‘দুই ভাইবোনের ইমোশনই “আলী” সিনেমার প্রাণ। আমি বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দিইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন-এটা আমার বিশ্বাস।’

 

২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’। পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

 

 

 

এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।