NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: আসিফ মাহমুদ

জুলাইতে শহীদ হতে না পারায় আফসোস করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন।

এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা।

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না।

জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।

আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

"একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার"। ভুলে গেছেন?’