NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে ঘিরে চিটাগং ক্লাবে হুলস্থুল


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে ঘিরে চিটাগং ক্লাবে হুলস্থুল

চট্টগ্রামের অভিজাত চিটাগং ক্লাবে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।

শুক্রবার (৪ জুলাই) রাতে শতাধিক তরুণ-যুবক ক্লাবের ফটকে বিক্ষোভ দেখান। নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মী দাবি করা এই তরুণরা আওয়ামী লীগ নেতা জাহেদুল হকের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে গ্রেফতারের দাবি তোলেন।

ঘটনার সময় ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাহেদুল হকের ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর পরেই বিক্ষোভকারীরা ক্লাবের মূল গেটে এসে জাহেদুল হককে ‘স্বৈরাচারপন্থী নেতা’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থামিয়ে তল্লাশিও চালান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিয়েতে আসা অতিথিদের মধ্যে।

বিক্ষোভকারীদের একজন সাংবাদিকদের বলেন, জাহেদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি টাকা দিয়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করেছেন। প্রশাসন যদি তাকে গ্রেফতার করতো, তাহলে আমাদের এখানে আসতে হতো না।

এই বিক্ষোভ দেড়টা পর্যন্ত চলতে থাকে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি আবদুল করিম রাতে জানিয়েছেন, আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়েতে তিনি উপস্থিত হয়েছেন এমন খবর পেয়ে কিছু ছাত্র-জনতা বিক্ষোভ করছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। অনুষ্ঠানে কোনো মামলার পলাতক আসামি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে জাহেদুল হক আসলে ক্লাবে উপস্থিত ছিলেন কিনা, সে বিষয়ে পুলিশ বা আন্দোলনকারীদের কেউ নিশ্চিত করতে পারেননি।

বিক্ষোভ চলাকালে তরুণদের তল্লাশিতে অনেক অতিথি বিরক্তি প্রকাশ করেন। কেউ কেউ গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন, বাকবিতণ্ডাও হয়। চট্টগ্রামের অভিজাত এলাকায় এমন বিক্ষোভ ঘিরে সামাজিক মাধ্যমে রাতেই আলোচনা শুরু হয়।