NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাকিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

পাকিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতের শুরুতেই ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বিবৃতিতে বলা হয়েছে, গত ৩৬ ঘণ্টায় প্রবল বৃষ্টি ও ছাদ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিশু।

 

এদের মধ্যে শুধু সোয়াত উপত্যকাতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।

 

পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেখানেও নিহতদের মধ্যে শিশু রয়েছে, যারা মূলত ঘরের দেয়াল ও ছাদ ধসে মারা যায়।

বন্যার ঝুঁকি রয়ে গেছে

খাইবার পাখতুনখাওয়ায় বন্যায় অন্তত ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছয়টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে পিডিএমএ।

পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকছে।

এর আগে, গত মাসেও পাকিস্তানে ঝড়-তুফান ও শিলাবৃষ্টিতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়।

 

 

 

বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটি প্রায় ২৪ কোটির বেশি জনগণ নিয়ে ক্রমাগত তাপপ্রবাহ, ভারী বৃষ্টি, বন্যা ও শিলা-ঝড়ের মতো চরম আবহাওয়ার শিকার হয়ে চলেছে।