NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রতি মাসে রোনালদোর আয় মেসির এক বছরের আয়ের দ্বিগুণ!


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

প্রতি মাসে রোনালদোর আয় মেসির এক বছরের আয়ের দ্বিগুণ!

আল নাসরকে বিদায় বলে দিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন নতুন ঠিকানায় যাওয়ার। পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনাকল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি সই করেছেন। সেটি কি এমনি এমনি? আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা ব্তেন পাবেন, সেটি চোখ কপালে ওঠার মতো!

 

ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, দুই মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আল নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকার মতো।

রোনালদোর প্রসঙ্গ যখন আসছে, তখন প্রথাগতভাবেই লিওনেল মেসির নাম চলে আসে। রোনালদো এমন অবিশ্বাস্য আয় করছেন, মেসির আয় তাহলে কত? শুনে অবাক লাগতে পারে। রোনালদো এবার এক মাসে যা আয় করবেন, সেটি যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মিয়ামির হয়ে মেসির এক বছরের আয়ের দ্বিগুণ!

 

গোলডটকম-এর চলতি বছরের এক প্রতিবেদনে জানা গেছে, মেসি ইন্টার মিয়ামিতে বছরে ২০ মিলিয়ন ডলার আয় করেন। রোনালদো নতুন চুক্তিতে এক মাসেই আয় করবেন ৩৯ মিলিয়ন ডলার, যা মেসির এক বছরের আয়ের প্রায় দ্বিগুণ।

ফলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট রোনালদোই। এবং ৪০ বছর বয়সে রোনালদো পারফরম্যান্সের দিক থেকেও লড়াই করছেন ২৮ বছরের যুবকদের সঙ্গে।

আল নাসরে রোনালদোর ইমপ্যাক্ট শুধু মিডিয়া হাইপ নয়। মাঠেও নিজেকে যেভাবে প্রমাণ করেছেন, বয়সটা যেন রোনালদোর কাছে কেবলই একটি সংখ্যা। সৌদি ক্লাবে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এই বয়সেও দারুণ খেলছেন পর্তুগালের হয়েও, সম্প্রতি জিতেছেন উয়েফা নেশন্স লিগ।