NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে খেলবে বাংলাদেশ। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাই হবে এ বছর সেপ্টেম্বরে। বৃহস্পতিবার হয়েছে বাছাইয়ের গ্রুপিং। বাংলাদেশ পড়েছে 'জি' গ্রুপে। ফুটসালে বাংলাদেশের অভিষেক আসরেই খেলতে হবে ইরানের বিপক্ষে। ইরান এশিয়ান ফুটসালে ১৩ বার চ্যাম্পিয়ন।

অন্য দুই প্রতিপক্ষের একটি আরব আমিরাত ও অন্যটি গ্রুপের আয়োজক মালয়েশিয়া। এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিচ্ছে ৩১টি দেশ। ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক ইন্দোনেশিয়া খেলবে সরাসরি।

 

১৯৯৯ সাল থেকে হয়ে আসছে এই প্রতিযোগিতা। প্রথম আসরের চ্যাম্পিয়ন ইরান সর্বশেষ আসরেও সেরা হয়েছিল। মোট ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ১৭ বার হওয়া এই টুর্নামেন্টে বাকি চারবার চ্যাম্পিয়ন জাপান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটান খেলছে না। ভারত পড়েছে 'এ' গ্রুপে, পাকিস্তান 'ডি' গ্রুপে এবং মালদ্বীপ 'এইচ' গ্রুপে।