NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

উইকেট কিছুটা স্লো, আশা করি ঘুরে দাঁড়াতে পারব: সাদমান


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৫, ০৮:০৬ এএম

উইকেট কিছুটা স্লো, আশা করি ঘুরে দাঁড়াতে পারব: সাদমান

গল টেস্টে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে দাপুটে ড্র করে টাইগাররা। তবে কলম্বো টেস্টের প্রথম দিন সেই ব্যাটাররাই করলেন হতাশ। ৮ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা, নেই কোনো ফিফটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে আসেন। সাদমানের মতে, গলের সঙ্গে কলম্বোর উইকেটে কিছুটা পার্থক্য আছে। তাই ঘুরে দাঁড়ানোর আশায় আছেন তারা।

 

সাদমান বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়তো ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারব। উইকেট ভালোই ছিল। মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারব আমরা।’

সাদমান বললেন, ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। কেন?বাঁহাতি এই ওপেনারের জবাব, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়তো আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়তো এটা আমাদের খারাপ দিন ছিল। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করব।’