NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউ ইয়র্কের চারটি বাড়ির মালিক কাজী মারুফ


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

নিউ ইয়র্কের চারটি বাড়ির মালিক কাজী মারুফ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন। সেখানে তার চারটি বাড়ি রয়েছে বলে জানান ‘ইতিহাস’খ্যাত এই নায়ক।

 
 
 
 

কাজী হায়াতপুত্র মারুফ তার ফেসবুক পেজে চারটি বাড়ির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন: ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার, যে দেশ থেকে টাকা নিয়ে আসব। ’

 
 
 
 

জানা যায়, কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘাঁটি গেড়েছেন দেশটির অন্যতম সেরা শহর নিউ ইয়র্কে। সেখানেই রয়েছে তার চারটি বাড়ি।

 
 
 
 

মারুফ বর্তমানে ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এটি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 
 
 
 

কাজী মারুফ চলচ্চিত্র জীবন শুরু করেন ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে ওঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 
 
 
 

বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কাজী মারুফ। এর মধ্যে রয়েছে- ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়া’বা’।