NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

৬ গোলের বিশাল জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

৬ গোলের বিশাল জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি

এই ম্যাচ জিতলে শেষ ষোলো নিশ্চিত, সেটি জানা ছিল আগেই। তবে এত বড় জয় দরকার ছিল না। আরব আমিরাতের ক্লাব আল আইনকে রীতিমত বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। জিতলো ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

এই জয়ে ক্লাব বিশ্বকাপের জি-গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। তাদের জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।

 

ম্যাচে জোড়া গোল করেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল আরলিং হালান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকির।

গুন্দোয়ান গোল করেন ম্যাচের নবম ও ৭৩তম মিনিটে। তার আগে আর্জেন্টাইন কিশোর ক্লাউদিও এচেভেরি ফ্রি-কিক থেকে এবং আর্লিং হালান্ড পেনাল্টি থেকে গোল করেন প্রথমার্ধেই।

 

শেষ ১০ মিনিটে দুই বদলি খেলোয়াড় অস্কার বব এবং নতুন সই করা রায়ান শেরকি গোল করে সিটির বড় জয় নিশ্চিত করেন। এচেভেরি আর শেরকির ম্যানসিটির হয়ে এটিই ছিল প্রথমবার গোল করার অভিজ্ঞতা।

 

 

 

ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস মুখোমুখি হবে বৃহস্পতিবার, উভয় দলের শেষ গ্রুপ ম্যাচে। সেই ম্যাচেই নির্ধারণ হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে যাবে।