NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সিপিএলে দল পেলেন সাকিব


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সিপিএলে দল পেলেন সাকিব

বাংলাদেশ জাতীয় দলে অপাংক্তেয় হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি আসরে সাকিব আল হাসানের কদর যেন আগের মতোই। ৩৮ বছর বয়সে এসেও সাকিব দল পেলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে অ্যান্টিগা এবং বারবোদা ফ্যালকনস। এই দলে তার সঙ্গে আছেন ইমাদ ওয়াসিম, নাভিন উল হক, ফ্যাবিয়েন এলেন, আল্লাহ গাজনফর, রাহকিম কর্নওয়ালের মতো তারকা।

 

 

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেরা বোলিং ফিগারের মালিক এখনও সাকিব আল হাসান। ২০১৩ সালের আসরে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অলরাউন্ডার।