NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে একঝাঁক নতুন মুখ শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৮:০৬ এএম

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে একঝাঁক নতুন মুখ শ্রীলঙ্কার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কার গলে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন পরই, ১৭ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

নব ঘোষিত এই দলে নতুন মুখের ছড়াছড়ি। একেবারে প্রথমবারের মত ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে। এছাড়া আগের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক পেয়েছিলেন আরও তিনজন। যদিও তাদের অভিষেক হয়নি।

 

মোট ৬টি নতনু মুখ। তারা হলেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে লাহিরু কুমারাকে দলে রাখা হয়েছিল। তবে ইনজুরির কারণে প্রথম টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তবে, গলে অনুষ্ঠিতব্য এই টেস্টে সবার নজর থাকবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওপর। কারণ, এই ম্যাচ খেলেই টেস্টকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।

 

বাংলাদেশ– শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ - এই নতুন চক্র শুরু হতে যাচ্ছে।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, প্রাবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আশিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইশিথা ওয়াইজেসুন্দরা।