NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অবশেষে দক্ষিণ আফ্রিকার নামের পাশে বিশ্বচ্যাম্পিয়ন


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৫, ১১:০৬ এএম

অবশেষে দক্ষিণ আফ্রিকার নামের পাশে বিশ্বচ্যাম্পিয়ন

অবশেষে দক্ষিণ আফ্রিকার নামের পাশে বিশ্বচ্যাম্পিয়ন কথাটা লেখা হলো। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শনিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জয়ের ২৭ বছর পর আবার আইসিসি ট্রফি জিতেছে তারা। টেস্ট বিশ্বকাপ জেতার ফলে মোটা অর্থও ঢুকছে দক্ষিণ আফ্রিকার পকেটে। শুধু চ্যাম্পিয়ন-রানারআপরাই নয়, বাংলাদেশও বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে এবার।

 

ফাইনালের আগেই আইসিসি জানিয়েছিল, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। সেই অনুযায়ী, টেস্ট বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাচ্ছে। যারা যত উপরে শেষ করেছে, তারা তত বেশি অর্থ পাবে।

সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়নশিপে মোট পুরস্কারে পরিমাণ ৫.৭৬ মিলিয়ন ডলার (প্রায় ৭০ কোটি টাকা)। আগের দুই আসরের চেয়ে ডাবল এবারের প্রাইজমানি। এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৩.৬ মিলিয়ন বা ৩৬ লক্ষ ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২১.৬ লক্ষ ডলার বা প্রায় ২৬ কোটি টাকা।

 

টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। অবস্থান অনুসারে এবার বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে ৭ লক্ষ ২০ হাজার ডলার বা প্রায় ৮ কোটি ৭৬ লাখ টাকা।

টেস্ট বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। তারা পাবে ১৪.৪ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পাবে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের তহবিলে ঢুকবে ৯.৬ লাখ ডলার।

শ্রীলঙ্কা শেষ করেছে ষষ্ঠ স্থানে। তারা পাবে ৮.৪ লাখ ডলার। সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম স্থানে ওয়েস্টইন্ডিজ পাবে ৬ লাখ ডলার। সবার নীচে, নবম স্থানে শেষ করেছে পাকিস্তান। তারা পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।