NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্বিতীয় দিনও পড়লো ১৪ উইকেট


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্বিতীয় দিনও পড়লো ১৪ উইকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা ঠিক যেমন হওয়ার কথা ছিল তেমন হচ্ছে না। পুরোপুরি বোলিং বান্ধব। ব্যাটাররা ব্যাটই করতে পারছে না। প্রথম দিনের মত দ্বিতীয় দিনও পড়েছে ১৪ উইকেট। তবে, এরই মধ্যে ম্যাচ বেশ ভালোভাবেই জমে উঠেছে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২১২ রানে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৩৮ রানে। ৭৪ রানের লিড নেয় অস্ট্রেলিয়া।

 

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের দলও দারুণ বিপদে। যদিও অ্যালেক্স ক্যারের সামান্য দৃঢ়তায় কিছুটা হলেও রক্ষা। তবুও, দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেট হারিয়ে ১৪৪। লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।

প্রথম দিন অস্ট্রেলিয়া অলআউট হয়, দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। মোট ১৪ উইকেটের পতন ঘটে। আজ দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার বাকি ৬ উইকেট পড়ার সাথে সাথে অস্ট্রেলিয়া হারালো ৮ উইকেট। অর্থ্যাৎ, দ্বিতীয় দিনও পড়লো ১৪ উইকেট।

 

৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরু থেকে দারুণ ব্যাকফুটে। দুই ওপেনার উসমান খাজা এবং মার্নাস লাবুশেন ২৮ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিদিদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৭৩ রানেই হারায় ৭ উইকেট।

এরপর অ্যালেক্স ক্যারে এবং মিচেল স্টার্ক মিলে দলকে নিয়ে যান ১৩৪ রান পর্যন্ত। ৬১ রানের জুটি গড়েন তারা দু’জন। ৪৩ রান করে দিনের শেষ ভাগে আউট হন অ্যালেক্স ক্যারে। ১৬ রানে অপরাজিত রয়েছে মিচেল স্টার্ক। কাগিসো রাবাদা নেন ৩ উইকেট। এছাড়া লুঙ্গি এনগিদিও নেন ৩টি উইকেট। মার্কো ইয়ানসেন ও উইয়ান মুলডার নেন ১টি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ২১২ রান করে অস্ট্রেলিয়া। ৬৬ রান করেন স্টিভেন স্মিথ ও ৭২ রান করেন বিউ ওয়েবস্টার। কাগিসো রাবাদা নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে ১৩৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৪৫ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ৬ উইকেট নেন প্যাট কামিন্স।