NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা- অন্যমাত্রা পায় যেন এমন একটি ম্যাচে। বিশ্বের অন্যতম সেরা দুটি দল মুখোমুখি। টেস্টের বিশ্বসেরা খেতাব জয়ের লড়াইয়ে। যেখানে এর আগে একবার জিতেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা এই প্রথম ফাইনালে। সুতরাং, শিরোপা দক্ষিণ আফ্রিকা প্রথমবার জিতবে নাকি অস্ট্রেলিয়া দ্বিতীয়বার?

বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে মর্যাদার এই লড়াই।

 

গত ৩০ বছরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা অনেক ক্ল্যাসিক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। তবে, কোনো টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম। তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মত ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসরে।

সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখতে একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। যেখানে দেখা যাচ্ছে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংস ওপেন করতে নামবেন মার্নাস লাবুশেন। একাদশে ফিরেছেন পেসার জশ হ্যাজেলউড।

 

পেস ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়ার আরও দুই তারকা হলেন অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।

অন্যদিকে প্রোটিয়ারা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। ২৭ বছর পর বৈশ্বিক আসরের কোনো শিরোপা জেতার সুযোগ তাদের সামনে।

যদিও আগের দুটি ফাইনালে ফলাফল চূড়ান্ত হয়েছে, তবে এটি যেহেতু টেস্ট ম্যাচ, ড্র হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রশ্ন হতে পারে, অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হলে শিরোপা উঠবে কার হাতে? আইসিসি জানিয়েছে, ফল নির্ধারণ না হলে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।