NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

যৌন হেনস্তা ও মাফিয়ার কারণেই বলিউড ছাড়েন তনুশ্রী দত্ত!


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

যৌন হেনস্তা ও মাফিয়ার কারণেই বলিউড ছাড়েন তনুশ্রী দত্ত!

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত হঠাৎ করেই হারিয়ে যান গ্ল্যামার জগৎ থেকে। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে অভিনেত্রী অনেকবারই ইঙ্গিত করেছেন বলিউডের অন্ধকার জগতের। যেখানে যৌন হেনস্তা একটি বিষাদময় অধ্যায় ছিল তার জন্য। সেই সঙ্গে ছিল মাফিয়াদের নজর।

সব মিলিয়ে ক্যারিয়ার আর এগোয়নি এ নায়িকার।

 


 

এর আগে একাধিকবার নিজের অভিনয় জীবনের ইতি প্রসঙ্গে কথা বলেছেন তনুশ্রী। অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন, বলিউড মাফিয়াদের দিকে। বিশেষ করে ‘মি-টু আন্দোলন’-এ নানা পাটেকারের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক–এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি।

 

 

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন, ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাঁকে বাজেভাবে স্পর্শ করেন অভিনেতা নানা পাটেকার। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় ‘মি-টু’ আন্দোলনের ঝড়। একের পর এক নায়িকা, বলেউডের প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকারের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকারকে। কিন্তু সিনেমা জগত থেকে হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তাঁর। তবে বাংলার সঙ্গে তাঁর গভীর যোগ।

 


 

বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী।

২০২০ সালে আবার দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান, বলিউডের দাপটে কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণেই নাকি তিনি কর্মহীন হয়ে পড়েন।

 

এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।” যদিও ভাল স্ক্রিপ্টের খোঁজে এখনও অপেক্ষায় অভিনেত্রী।


 

নানা পাটেকার ছাড়াও ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তনুশ্রী। নায়িকার অভিযোগ, বিবেকের সিনেমার শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হতো। এমনকি শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন।