NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মণিপুরে ফের সহিংসতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে প্রশাসন


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

মণিপুরে ফের সহিংসতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে প্রশাসন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গত রোববার (৮ জুন) ‘আরামবাই তেঙ্গল’ নামের এক সশস্ত্র মেইতেই গোষ্ঠীর প্রধান অসেম কানন সিংসহ পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) জানায়, ২০২৩ সালের সহিংসতার সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কানন সিংকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

 

২০২৩ সাল থেকে মেইতেই ও কুকি—এই দুই বৃহত্তম জাতিগোষ্ঠীর মধ্যে ভূমি ও আধিপত্য নিয়ে সংঘর্ষে মণিপুরে প্রায় আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।

 

‘আরামবাই তেঙ্গল’ নিজেদের সামাজিক সংগঠন দাবি করলেও রাজ্যে মেইতেই সম্প্রদায়ের মধ্যে এর যথেষ্ট প্রভাব রয়েছে। গ্রেফতারের পর বিক্ষোভকারীরা ইম্ফলের এক পুলিশ পোস্টে হামলা চালিয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩ বছরের এক কিশোর আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা বন্ধ করে দিয়েছে এবং একটি জেলায় অনির্দিষ্টকালীন কারফিউ জারি করেছে। কিছু এলাকায় চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

আরামবাই তেঙ্গল গোষ্ঠীও শনিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ১০ দিনের বন্‌ধ ডেকেছে।

 

 

 

এই ঘটনায় বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে রাজ্যের বিজেপি ও বিরোধী দলের বিধায়কদের এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে গ্রেফতার নেতাদের মুক্তির দাবি জানিয়েছে।

সূত্র: বিবিসি