NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

এশিয়া কাপে বাংলাদেশের মাত্র ১ ধারাভাষ্যকার


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০৬:৩৬ এএম

>
এশিয়া কাপে বাংলাদেশের মাত্র ১ ধারাভাষ্যকার

চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের এশিয়া কাপের আসর। আসরটিকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারদের প্যানেলও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে সেই প্যানেলে সুযোগ পেয়েছেন মোটে একজন ধারাভাষ্যকার।

এশিয়া কাপে ইংরেজি ধারাভাষ্যের জন্য ১০ জনের প্যানেল নির্বাচন করেছে আসরের অফিসিয়াল ব্রডকাস্টার। সেই প্যানেলে ভারত থেকে রয়েছেন সর্বোচ্চ পাঁচজন। এছাড়া পাকিস্তান থেকে দুইজন এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ থেকে একজন করে ধারাভাষ্যকার সুযোগ পেয়েছেন।

এশিয়া কাপের জন্য ভারতের পাঁচ ধারাভাষ্যকার হচ্ছেন, দেশটির সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার।

এছাড়া পাকিস্তানের কিংবদন্তি পেসারদ্বয় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এবং শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস ও বাংলাদেশের আতহার আলি খানকে দিয়ে পূর্ণতা পেয়েছে ১০ জনের ধারাভাষ্যকারের প্যানেল।

সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট।