NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সংসদে বিশেষ অধিবেশন ডাকতে মোদীকে ১৬ দলের চিঠি


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

সংসদে বিশেষ অধিবেশন ডাকতে মোদীকে ১৬ দলের চিঠি

এবার একযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলো দেশটির ১৬টি বিরোধী দল। সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। সেই অধিবেশনে যাতে খোলাখুলি আলোচনা করা যায়, তা নিশ্চিত করতে বলেছে বিরোধীরা।

কী নিয়ে তারা আলোচনা চায়, তা-ও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এই ১৬টি বিরোধী দলের তালিকায় নেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেকও ব্রায়েন জানিয়েছেন, আপ বুধবার আলাদা করে এ বিষয়ে চিঠি লিখবে প্রধানমন্ত্রীকে।

 

পহেলগাম কাণ্ড এবং তার প্রত্যাঘাত হিসেবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশ তো বটেই, শোরগোল পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। পহেলগাম পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবি প্রথম থেকেই তুলছে বিরোধীরা।

কখনো কংগ্রেস, কখনো আবার তৃণমূল, আবার কখনো সিপিএম আলাদা আলাদাভাবে মোদীকে চিঠি দিয়েছে।

 

পহেলগামকাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর কেটে গেছে দেড় মাস। এই সময়ের মধ্যে পরপর দুটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোটিতেই উপস্থিত থাকেননি। সেই থেকে সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশন ডাকার দাবি বিভিন্ন বিরোধী দল জানিয়ে আসছে; কিন্তু সরকার কর্ণপাত করেনি।

এবার ১৬টি দলের পক্ষ থেকে একসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলো। মঙ্গলবার (৩ মে) এই নিয়ে দিল্লিতে আলোচনায় বসেন বিভিন্ন দলের নেতারা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ ও দীপেন্দ্র হুডা, তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝা, শিবসেনার (উদ্ধব) সঞ্জয় রাউতরা। চিঠিটি পাঠানো হয় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের পক্ষে। তাদের দাবি, জুন মাসেই ওই অধিবেশন ডাকা হোক।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস