NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মায়ের মৃত্যুতেও পাকিস্তানে যেতে পারেননি আদনান সামি


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ এএম

মায়ের মৃত্যুতেও পাকিস্তানে যেতে পারেননি আদনান সামি

সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসা করে আলোচনায় এসেছেন গায়ক আদনান সামি। যে সময় তার দিকে পাকিস্তানের পক্ষ থেকে কটাক্ষ ধেয়ে এসেছিল। এক অনুষ্ঠানে কানে ভারতীয় পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেও বিরূপ মন্তব্যের মুখে পড়েছিলেন এ গায়ক। এবার আদনান জানালেন, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে পাকিস্তানে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি পাননি তিনি।

জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও আদনান ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান- এ প্রসঙ্গে সেই সময় গায়ক বলেছিলেন, ‘আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে। পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।’

 

তবে পাকিস্তান সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে- তা স্পষ্ট না জানালেও তিনি লিখেছিলেন, ‘একদিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবেন। অনেক বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।’

পাকিস্তানের বিরুদ্ধে এমন ক্ষোভ থাকলেও ২০২৪ সালে সে দেশে ফের যেতে চেয়েছিলেন। সেই সময় আদনানের মা মারা যান। মাকে শেষবার দেখতে যেতে চেয়েছিলেন সে দেশে। ভারতের অভিবাসন দফতরের পক্ষ থেকে অনুমতিও পেয়ে যান। কিন্তু সমস্যা তৈরি হয় পাকিস্তানের অভিবাসন বিভাগের আপত্তিতে। আদনানকে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়নি তারা। কেন নাকচ করা হল গায়কের আবেদন, সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে দাবি।

 

 

 

এ বিষয়ে আদনান বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা আমাকে ফিরিয়ে দেয়। আমার মা মারা যান। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের শেষ বিদায় দেখেছি।’