NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জার্মানিতে বাড়িতে আছড়ে পড়ল বিমান


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

জার্মানিতে বাড়িতে আছড়ে পড়ল বিমান

জার্মানির পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে বিমান আছড়ে পড়েছে। এরপর সেখানে অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

এই বিমান দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন পাইলট এবং অন্যজন ওই বাড়ির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

 

শনিবার (৩১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির সামনের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

পাইলট কাছাকাছি শহর মোনচেনগ্ল্যাডবাখে বিমানটি অবতরণ করার চেষ্টা করছিলেন, তার কয়েক মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে।

আকাশে থাকাকালীন পাইলট বিমানের ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

তবে তার কিছুক্ষণের মধ্যেই ছোট জেট বিমানটি ভেঙে পড়ে।

 

ফায়ার সার্ভিসকর্মীরা এখনো বিমান দুর্ঘটনার স্থানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তারা এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেননি।