NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে নিপ্পন ফাউন্ডেশন প্রধানের সমর্থন কামনা


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৫, ১০:০৫ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে নিপ্পন ফাউন্ডেশন প্রধানের সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরাতে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ মে) জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন নিপ্পন ফাউন্ডেশন প্রধান। সেখানে তার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা।

 

দুই নেতা রোহিঙ্গা সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিকভাবে মানবিক সংকটগুলোর জন্য সহায়তা ও অনুদান কমে যাওয়া নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস সহিংসতাপ্রবণ মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে ইয়োহেই সাসাকাওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। সেখানে সামরিক বাহিনী বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে।

 

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধান হিসেবে ইয়োহেই সাসাকাওয়া ১৫০ বারেরও বেশি মিয়ানমার সফর করেছেন এবং মিয়ানমার সরকার ও শতাধিক জাতিগোষ্ঠীর কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরাতে সাসাকাওয়ার সমর্থন কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা জানি, মিয়ানমারের সব পক্ষের কাছেই আপনি গভীরভাবে সম্মানিত।

 

 

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতি বছর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৩৫ হাজার শিশুর জন্ম হচ্ছে, আর তারা কোনো আশার আলো ছাড়াই বড় হচ্ছে।