NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।  তিনি বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছান।

সফরকালে স্পিকার যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপ, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের সংসদ সদস্যরা ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠকসহ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবস পালন, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএসর সঙ্গে পৃথক বৈঠকে অংশগ্রহণ করেন। 

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান। গত ২৮ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন স্পিকার।