NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে স্থগিতাদেশ


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে স্থগিতাদেশ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আদেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৩ মে) বোস্টনের আদালত এ সংক্রান্ত আদেশ দেন।

এর আগে আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দেয়। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে।

 

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদিবিরোধিতার বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি এবং নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় সংস্কার আনেনি। তবে এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সবশেষ গত সোমবার ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)।

বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় সময় শুক্রবার সকালে বোস্টনে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মামলায় বলা হয়েছে, হার্ভার্ড কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে।

 

বর্তমানে হার্ভার্ডে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা ২০২৫ শিক্ষাবর্ষে মোট ভর্তির প্রায় ২৭ শতাংশ।

প্রশাসনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এবং এসব ভিসাধারী শিক্ষার্থীদের ওপর ‘তাৎক্ষণিক এবং বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।

হার্ভার্ড মামলায় বলেছে, কলমের এক খোঁচায় সরকার আমাদের ছাত্রসংখ্যার এক-চতুর্থাংশকে মুছে ফেলতে চেয়েছে।

অথচ এ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালিসন বুরোস মামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের নীতিটি স্থগিত করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্রের প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয়।