NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের পাইলট


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের পাইলট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদ অবতরণের স্বীকৃতিস্বরূপ ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সোমবার (১৯ মে) ঢাকায় কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলনকক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটের বিমানের চাকা খুলে গেলে দক্ষতার সঙ্গে নিরাপদে অবতরণ করার জন্য এ সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় উপদেষ্টা তাদের সাহসী প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

 

এ ছাড়া উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। তিনি তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।