NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) রাতে এসব ঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসহিয়ার শনিবার জানিয়েছেন, শুধু তাদের রাজ্যেই ঝড়ের কারণে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। মিসৌরিতে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে।

 

কেন্টাকির লরেল কাউন্টিতে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় শেরিফ জন রুটের দপ্তর এক বিবৃতিতে জানায়, আহতদের উদ্ধার ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে এখনো তল্লাশি চলছে।

 

মিসৌরির সেন্ট লুইস শহরের মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, তাদের শহরে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই প্রাণহানি ও ধ্বংস সত্যিই ভয়াবহ।

সেন্ট লুইস শহর থেকে ১৩০ মাইল দক্ষিণে স্কট কাউন্টিতেও একটি শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে আরও দুজন নিহত ও অনেকে আহত হন। শেরিফ ডেরিক হুইটলি জানান, অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জরুরি কর্মীরা ঝড় চলাকালীন ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার অংশ হিসেবে উইসকনসিনেও ঘূর্ণিঝড় হয়েছে। গ্রেট লেক অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং টেক্সাসে চলছে প্রচণ্ড দাবদাহ।