NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের

১৯১ রানের পুঁজি গড়ে তোলার পরই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ টাইগার বোলারদের ফাঁকি দিয়ে ১৯২ রান করা এত সহজ হওয়ার কথা নয় আরব আমিরাতের ব্যাটারদের জন্য।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হলো। বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২০ ওভারের শেষ বলে গিয়ে ১৬৪ রানে অলআউট হলো আরব আমিরাত। ফলে ২৭ রানের দারুণ এক জয়ে ২ ম্যাচের সিরিজ শুরু করলো বাংলাদেশ।

 

হাসান মাহমুদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান। এছাড়া তানভির ইসলাম নেন ১ উইকেট।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৯১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল আরব আমিরাত। ৩.৫ ওভার, তথা ২৩ বলেই গড়ে ফেলে ৪০ রানের জুটি। উদ্বোধনী জুটিকে ভেঙে দেন হাসান মাহমুদ। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান মোহাম্মদ জোহাইব। পরের ওভারেই আলিশান শরাফু মোস্তাফিজের বলে আউট হন মাত্র ১ রান করে।

 

তৃতীয় উইউকেট জুটি ভারোই চ্যালেঞ্জ জানায়। মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে ৬২ রানের জুটি গড়ে ফেলেন। রানও তুলছিলেন দ্রুত গতিতে। এ সময় তানজিম হাসান সাকিবের বলে আউট হন হাফ সেঞ্চুরি করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি।

রাহুল চোপড়া ২২ বলে করেন ৩৫ রান। আসিফ খানও ঝড় তোলার চেষ্টা করেন। ২১ বল খেলে ৪২ রান করে আউট হন তিনি। নিচের দিকের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকটে হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ১০০ রান করে আউট হন পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। ১৩ রান করেন জাকের আলি অনিক, ১১ রান করেন লিটন দাস ও ১০ রান করেন তানজিদ তামিম।