NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ঢাবির মাধ্যমে হবে পর্তুগিজ ভাষা শিক্ষা


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৬ এএম

>
ঢাবির মাধ্যমে হবে পর্তুগিজ ভাষা শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও কামোইস ইনস্টিটিউট দ্য কো-অপেরাসাও ই দা লিঙ্গুয়া পর্তুগালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় ঢাবির ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং কামোইস ইনস্টিটিউট একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্তুগিজ ভাষার কোর্স চালু, পর্তুগিজ ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সাংস্কৃতিক ও উন্নয়নে সহযোগিতা করবে।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং কামোইস ইনস্টিটিউটের গভর্নিং বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত জোয়াও রিবেইরো ডি আলমেইদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লিসবন প্রান্তে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, কামোইস ইনস্টিটিউটের প্রোগ্রামিং, ট্রেনিং এবং সার্টিফিকেশন বিভাগের প্রধান রুই ভিসেন্তে দে আজেভেদো এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি উপস্থিত ছিলেন।

ঢাকার পক্ষ থেকে ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. এ বি এম রাজাউল করিম ফকির এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আশিক বিল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় জোয়াও রিবেইরো ডি আলমেইদা আশা প্রকাশ করেন, বাংলাদেশে পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির বিকাশ ও প্রসারে উভয় প্রতিষ্ঠান ঘনিষ্ঠভাবে কাজ করবে। এটিকে শুধুমাত্র একটি সূচনা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান এই চুক্তি বাস্তবায়নে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত।