NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’, বাংলাদেশের মারিয়াকে শচীন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৬ এএম

>
‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’, বাংলাদেশের মারিয়াকে শচীন

ভারতের কিংবদন্তিতুল্য ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বাংলাদেশ অ-১৯ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ইউনিসেফের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। ভার্চুয়াল ওই সংলাপে এ দুজনের সঙ্গে ছিলেন ভারতের নারী ফুটবলার অংশু কাশ্যপও। সেই আলাপে শচীনের সঙ্গে শুধু কথাই হয়নি, কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।

ভিডিও কলে শচীনের সঙ্গে আলাপটা শুরু হয় শচীনের বাংলা কথা দিয়ে। তিনি বলেন, ‘কেমন আছ মারিয়া?’ এরপর মারিয়া বলেন, ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন।’ শচীন হেসে জবাব দেন, ‘ভালো, আমি ভালো আছি।’ এরপরই শচীন মারিয়া মান্ডাকে প্রশংসা করে বলেন, ‘তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এরপর চাপ সামলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় বাতলে দেন দু’জনকে। তিনি বলেন, ‘অতীত ভুলে বর্তমানে জোর দাও।’ জিজ্ঞেস করেন করোনাকালে ফিট থাকার মন্ত্রও।

উত্তরে মারিয়া বলেন, ‘আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সূচি মেনে আমরা অনুশীলন করেছি।’ শচীনের সঙ্গে আরও কিছুক্ষণ আলাপচারিতা হয় দুই নারী ফুটবলারের। এরপর সবাইকে ধন্যবাদ জানান লিটল মাস্টার।

সেই সংলাপের ভিডিও ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ করেছেন মারিয়া। সেখানে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার শুভেচ্ছা দূত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সাথে আমার এবং আংশুর ইউনিসেফের মাধ্যমে কথা বলার  সু্যোগ হয়েছিল। আমাদেরকে উনি শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইউনিসেফ। এত বড় সুযোগ করে দেওয়ার জন্য।’