NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ১১:৫২ এএম

>
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজটসহ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধি দল বুধবার (১৭ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২১ জমা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।  

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানো ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
 
জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
 
প্রধান বিচারপতি জানান, এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছরপূর্তি উৎসব সুপ্রিম কোর্ট সাড়ম্বরে উদযাপন করবে।

আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।