NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন  বাংলাদেশ এয়ারলাইন্স

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে। এ অবস্থায় বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমূহের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। 

বিমান জানিয়েছে, ৯ থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ.বি.এম. রওশন কবীর জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে।

তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

 


 

এ ছাড়াও ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

 

বিমান জানায়, ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের প্রতি অনুরোধ করেছে যে, তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক-ইন কাউন্টারে রিপোর্ট করেন। এ ছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।