NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

রোমের বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, ১৫ দিনের আল্টিমেটাম প্রবাসীদের


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৪ এএম

>
রোমের বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, ১৫ দিনের আল্টিমেটাম প্রবাসীদের

পাসপোর্টে বয়স সংশোধন ইস্যুতে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। এসময় দূতাবাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।

রো‌মের স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগস্ট) দূতাবাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

রো‌মের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, পাসপোর্টের দাবিতে বি‌ক্ষোভ করা প্রবাসীরা দূতাবাসের বাংলাদেশি চ্যান্সরি কমপ্লেক্সে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এতে প্রধান ফটকের দুটি দরজা এবং মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ত‌বে দ্রুত সম‌য়ের মধ্যে ইতালির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে রোম পুলিশ।

জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাষ্ট্রদূত মো. শামীম আহসানসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা ধ‌রে আলোচনা করেন বিক্ষোভকারীরা। ১৫ দিনের মধ্যে পাসপোর্ট না পেলে দলবদ্ধ আত্মহত্যার হুমকি দিয়ে তারা দূতাবাস ত্যাগ করেন। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকার প্রধান বরাবর দুটি স্মারকলিপিও দিয়েছেন।

রো‌মের দূতাবাসের এক কর্মকর্তা জানান, বয়স ও পাস‌পোর্ট সংশোধনের দা‌বি‌তে অনেক দিন ধ‌রে দা‌বি জা‌না‌চ্ছেন প্রবাসীরা। তা‌দের মধ্যে অনেকের দাবি, বয়স ৬ থে‌কে ১২ বছর কমাতে হবে। কিন্তু এই দাবি সরকারের নিয়‌মের স‌ঙ্গে বা নী‌তিমালা অনুযায়ী মানা সম্ভব না।

দূতাবাসের তথ্য বল‌ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পাসপোর্টে কেউ তার বয়স ৫ বছরের বেশি কমাতে বা বাড়াতে চাইলে সেই আবেদন গ্রহণের সুযোগ নেই। তাই দূতাবাসের পক্ষে বয়স সংশোধনের আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না।