NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে : সারজিস


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে : সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে দাবি এনসিপি নেতা সারজিস আলমের।

তার দাবি, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেটে অংশ নিয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ দাবি করেন সারজিস।

 

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। 

আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলেও উল্লেখ করেন তিনি।

 

এদিকে এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুধু এনসিপির দাবি নয়। এই দাবি জুলাইয়ের সকল শক্তির দাবি। এই সমাবেশ জুলাইয়ের সকল শক্তির সমাবেশ।