NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে আহবায়ক কমিটি।
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের মাসিক সভা গত ৪ মে, রোববার বিকেলে, বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন‍্যান‍্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
মাসিক সভায় বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এতে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন কার্যকরী সদস্য হারুনও রশিদ (চেয়ারম্যান)। শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এতে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে।