NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ১১:০৫ এএম

গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন

হলিউডে গডজিলার গল্প তো সবারই জানা। এবার বলেউডে আসতে চলেছে ‘নাগজিলা’। কার্তিক আরিয়ান অভিনীত আসন্ন সিনেমাটি নিয়ে বাড়ছে কৌতূহল। ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। প্রযোজনা করছেন করণ জোহর ও মহাবীর জৈন। কার্তিককে
এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে।

নতুন তথ্য অনুযায়ী, এই ছবির প্রধান খলনায়কের চরিত্রে অনিল কাপুর অথবা ববি দেওলকে নেওয়ার পরিকল্পনা চলছে। চিত্রনাট্য অনুযায়ী, এই চরিত্রের জন্য একজন অভিজ্ঞ অভিনেতার প্রয়োজন। সেই ভাবনা থেকে করণ জোহর এই দুই অভিনেতাকে শর্টলিস্ট করেছেন।

 

কার্তিক, করণ ও মহাবীর যৌথভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আগামী ১৫ দিনের মধ্যে।

ছবিতে থাকবে ইচ্ছাধারী নাগিনের উপকথা। এতে খলনায়কের চরিত্রটি হবে খুবই ভয়ংকর এবং গুরুত্বপূর্ণ। বলা চলে এই চরিত্রটিই সিনেমার প্রধান ভূমিকায় হাজির হবে। চরিত্রটিকে বাস্তব রূপ দিতে ব্যবহার করা হবে প্রস্থেটিকস ও ভিএফএক্স।

 

 

 

আগামী ১৫ দিনের মধ্যেই কার্তিক, করণ ও মহাবীর মিলে চূড়ান্ত করবেন কে হচ্ছেন ‘নাগজিলা’র ভিলেন। এরপরই আসবে অফিশিয়াল ঘোষণা।