NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস  পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

হাকিকুল ইসলাম খোকন, 

অরল্যান্ডো শনিবার ,তেসরা মে : কি ফুল ফুটাবে তুমি হে বৈশাখ ? তোমার শাখায় সে কথা তুমিই  জানো , হয়তোবা তুমি জানোনা, তোমার প্রথম দিনে বিধাতার মৌন অনুরোধ পারেনা হেলিতে | তাই ঘুরে ঘুরে আসে, বারে বারে আসে চৈত্রের শেষে | বাঙালির সাংস্কিতিক ঐতিহ্য, আত্মপরিচয় আদিকাল থেকে এ ভূখণ্ডের মানুষদের ঐক্যবদ্ধ করেছে | যার রংধনু রস্মি ভৌগোলিক সীমা অতিক্রম করে বাঙালি নিয়ে গেছে দেশে দেশে | এ বৈশাখ সংগীত আজ বিশ্ব বাঙালির মহামিলন ও ঐক্যের উৎস যা, বাংলাদেশ সোসাইটি লালন করে আসছে দীর্ঘ উনিশ বছর ধরে | বাঙালির হাজার বছরের আত্মপরিচয়ের ঠিকানা তুলে ধরতে ,শিখরের খুসবু ছড়িয়ে দিতে নব আনন্দে নতুন বছরকে সকল বাঙালি এক মোহনায় উপনীত হয়েছে অরলান্ডোর 'আপনা' খ্যাত বৈশাখী চত্বরে | স্বদেশগত ভাবনায় উন্মন অধীর প্রাণের পরশ নিতে সবাই ছুঁটে এসেছে যুক্তরাষ্টে অংকিত দীর্ঘায়িত আলপনা কর্নারে |

এটা আমাদের গৌরব দীপ্ত সংকৃতির প্রজ্জল বীজপত্র  | যার স্রষ্টা শিল্পী সিনিগধা লিপি | এই ক্যানভাসের পাদদেশে দাঁড়িয়ে শিশু, কপোত কপোতীরা ছবি তোলার ভীড় জমিয়েছে রাত বারোটা পর্যন্ত | বিশাল চত্বরে তাবু টানিয়ে বসেছিল মেলা | প্রচুর শাড়ি চুড়ি কাপড় প্রসাধনী বিক্রী হয়েছে মধ্যে রাত পর্যন্ত | ছিল পান্তা ইলিশ , চটপটি , চা , মিষ্টি , পিঠা ,খাবারের রকমারি আয়োজন |

 

 

উচ্ছল আনন্দে আড্ডায় খাওয়ায় বিভোর হয়েছে আগতকরা | এদিকে অপরূপা বৈশাখী সাজে  আপনা অডিটোরিয়াম মঞ্চে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে শিশুদের যেমন খুশী তেমন সাজো সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা | খবর বাপসনিউজ ।প্রত্যেকটি মা এনেছেন সন্তানদের সাজিয়ে | চিরন্তন বাংলার বধূ ,জামাই ,কৃষক , জেলে , ঘটক , শিক্ষক , বেদে কতকি | সবাইকে তাক লাগিয়ে  ঈশান (ঘটক )প্রথম হয়েছে , দ্বিতীয় হয়েছে আজান ( জেলে ), তৃতীয় হয়েছে হাফসা   (শিক্ষিকা } দর্শকদের নজর করেছে অতুলনীয় লাল শাড়ী সজ্জিত ক্ষুদে শিশু | বাদ্যযন্ত্র ঢোল বাঁশি প্ল্যাকার্ড নিয়ে লাল সাদা শাড়ী পরিহিতা বৈশাখী নারী ,পুরুষদের মিছিল প্রদক্ষিণ ছিল চিত্তাকর্ষক ও নূতনত্ব | 

 

মনখোরাকের মহৌষধ ছিল সংগীত সন্ধ্যা | এতে অংশ নেন অরল্যান্ডো , কিসিমি , টেম্পার শিল্পীরা | তবে গেস্ট আর্টিস্ট রুখসানা মির্জা ও প্রেমা রহমান ছিলেন অনন্যা | তাদের গানের মুগ্ধতায় দর্শককুল  বিমোহিত হয়েছে | সাড়া জাগানো রাফেল ড্রুতে প্রথম হয়েছে শোভন , দ্বিতীয় মিলু , তৃতীয় সাজিদ ( মেলবোর্ন )| যাদের অক্লান্ত পরিশ্রমে, পৃষ্ঠপোকতায় এই অনিন্দতম নবকিরণ বৈশাখ প্রজ্জ্বলিত হয়েছে তাদেরকে অভিনন্দন | 

 

বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি, সেক্রেটারি সহ অগণিত সভ্যদের বিরামহীন প্রচেষ্টায় বৈশাখীর এই স্বার্থক রূপায়ণ সেন্ট্রাল ফ্লোরিডা বাসীদের উদ্ভাসিত করবে অনাদিকাল | সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রবাসের আনন্দ উৎসবের বাতিঘর/