NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার দলীয় সমর্থকদের একটি অংশ ও তার কোম্পানির বিপণন কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে, তিনি ২০২৮ সালেও প্রার্থী হতে পারেন।

রোববার (৪ মে) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আট বছরের প্রেসিডেন্ট হবো, দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সবসময়ই এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি।

 

তবে অতীতে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট থাকতে চান। যদিও পরে বলেছিলেন, এটি ছিল ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ব্যঙ্গ করে দেওয়া মন্তব্য। তবু তার কোম্পানি ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি করায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

 

ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনেকেই চাচ্ছে আমি এটি করি।’ যদিও সংবিধান অনুযায়ী এটি সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমার জানা মতে, এটা করার অনুমতি নেই... তবে আমি সেটি করার কথা ভাবছি না।

ট্রাম্প আরও জানান, তার উত্তরসূরি হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বিবেচনায় রয়েছে।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না। এই নিয়ম পরিবর্তন করতে হলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।

 

 

 

তবে কিছু ট্রাম্প সমর্থক সংবিধানে ‘ফাঁক’ রয়েছে বলে দাবি করে আসছেন। যদিও তা আদালতে কখনো যাচাই হয়নি।

সূত্র: বিবিসি