NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের

জাওয়াদ আবরার কি দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে বেশ কয়েকটি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজরে এসেছিলেন। এবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে রেকর্ডই গড়ে ফেললেন এই যুবা।

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন জাওয়াদ। যার সবশেষটি এসেছে আজ (শনিবার) কলম্বো ক্রিকেট ক্লাবে, চতুর্থ যুব ওয়ানডেতে। এতে করে বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবরার। আট ইনিংসেই এখন দুই সেঞ্চুরির মালিক ডানহাতি এই ওপেনার।

 

১৫ ইনিংসে ২ সেঞ্চুরি করে এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন আরিফুল ইসলাম। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ ইনিংস, অমিত মজুমদার ১৭ আর পিনাক ঘোষ ২১ ইনিংসে দুই সেঞ্চুরি করে সেরা পাঁচে আছেন।

আজ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন আবরার। যে ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

 

আবরার এক ম্যাচ আগেই এই লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ে তার ছিল ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

 

 

 

যেভাবে এগোচ্ছেন, তাতে আবরারের মধ্যে নতুন তারকা হওয়ার সব রসদ দেখা যাচ্ছে। এখন নিজেকে ধরে রাখতে পারলেই হয়!