NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী

কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম করে ভাইরাল হয় একটি বিস্ফোরক পোস্ট! এতে দাবি করা হয়েছে, ‘এ জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী।’ সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশও জানান এ অভিনেত্রী! সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের দেশ পাকিস্তানে বিপাকে পড়েন হানিয়া। এমন পোস্ট কি আসলেই তার দেওয়া? টানা কটাক্ষ, তুমুল অভিযোগের মাঝে এবার ‘বিতর্কিত পোস্ট’ নিয়ে মুখ খুললেন এ পাক অভিনেত্রী।

হানিয়ার নামে ‘পাকিস্তানের সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন নায়িকা

 

এ প্রসঙ্গে হানিয়া জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ পোস্ট একেবারেই ভুয়া। তার নাম করে কেউ ভুয়া খবর ছড়াচ্ছে। হানিয়া আমিরের নামে ছড়িয়ে পড় সেই পোস্টে লেখা ছিল, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার অনুরোধ, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার নেপথ্যে। পাক সেনাপ্রধান আসিম মুনির পহেলগাঁমে এ হামলা ঘটিয়েছেন। যার জন্য পাকিস্তানের বিনোদন অঙ্গনকে ভুগতে হচ্ছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়াতেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই যা পদক্ষেপ নেওয়া দরকার তা সেনার বিরুদ্ধে নিন। আমাদের ছেড়ে দিন।’ এমন পোস্ট ভাইরাল হতেই দুদেশের সোশ্যাল মিডিয়া উত্তাল। এ বিতর্ক শুরু হতেই হানিয়া আমির মুখ খুললেন।

পাকিস্তানের এ অভিনেত্রীর মন্তব্য, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যা কিনা ব্যাপকভাবে ভাইরালও হয়েছে। তবে আমি স্পষ্ট করে সকলকে বলে দিতে চাই, এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এরকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এরকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া। ইচ্ছাকৃতভাবে আমাকে ভুলভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এটা ভীষণ অস্থির সময়। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কথা ভেবে সত্যিই আমার মন ভেঙে যাচ্ছে। দয়া করে এসব নিয়ে রাজনীতি করবেন না। এটা সমব্যথী হিসেবে পাশে থাকার সময়।’

 

 

হানিয়া আমির আরও বলেন, ‘উগ্রপন্থীদের কর্মকাণ্ডের জন্য একটা দেশ বা সেই ভূখণ্ডের নাগরিকদের দোষ দেওয়া যায় না। আর প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করে বিভেদ সৃষ্টি করবেন না। আমি সবসময়ে ইতিবাচক মনোভাব রাখি আর পরস্পরের প্রতি শ্রদ্ধায় বিশ্বাসী।’