NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন

পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামে একটি সংগঠন।

মানববন্ধনে প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

 

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিন্নধর্মী এ মানববন্ধনে আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের একসময়ের সোনালি আঁশ পাট আজ বিলুপ্তির পথে। পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

 

 

 

মানববন্ধনে পাটের তৈরি চটের ব্যানার এবং চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলানের নেতাকর্মীরা।