NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

শ্রীলংকায় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৬ এএম

শ্রীলংকায় শোক দিবস পালন
শ্রীলংকার বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ।  জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে হাইকমিশনার তারেক মো: আরিফুল ইসলাম দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।  এসময় জাতির পিতা ও ১৫ই আগস্ট শাহাদৎ বরণকারী তাঁর পরিবারের সদস্য ও অন্যান্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ  দোয়া ও মোনাজাত  করা হয়।  দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন।   সন্ধ্যায় শ্রীলংকার কয়েকজন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণের অংশগ্রহণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর নির্মিত “বঙ্গবন্ধু- চির অম্লান হৃদয়ে আমাদের’’ শীর্ষক একটি  প্রামাণ্যচিত্র  প্রদর্শিত হয়।