NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আর্সেনালের ড্রয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

আর্সেনালের ড্রয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের

আর্সেনালের এই ম্যাচটির দিকে তাকিয়ে ছিলেন লিভারপুল সমর্থকরাও। ঘরের মাঠে তারা হেরে গেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেতো অলরেডদের। তবে রোমাঞ্চকর এক ড্র অপেক্ষা বাড়িয়েছে লিভারপুলের।

বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। এই ড্রয়ের ফলে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল, যেখানে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৯ (৩৩ ম্যাচে)।

 

ম্যাচের শুরুতেই (তৃতীয় মিনিটে) জাকুব কিওয়ারের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৭ মিনিটে ইবে’রেচি এজের চমৎকার ভলির মাধ্যমে সমতায় ফিরে আসে প্যালেস।

৪২ মিনিটে লেয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষদিকে বদলি খেলোয়াড় জঁ-ফিলিপ মাতেতার দুর্দান্ত চিপ শটে রোমাঞ্চকর এক ড্র পায় প্যালেস।

 

 

 

এই ড্রয়ের ফলে আর্সেনালের শিরোপা স্বপ্ন কার্যত শেষ হয়ে গেলো। লিভারপুল মাত্র এক ধাপ দূরে তাদের গৌরবময় ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করতে।