NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ই-বাইক পেলেন পোস্টম্যানরা, গতি আসবে ডাক সেবায়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ই-বাইক পেলেন পোস্টম্যানরা, গতি আসবে ডাক সেবায়

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পোস্টম্যানদের দ্রুত ও সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে ইলেকট্রিক বাইক (ই-বাইক) দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে এসব ই-বাইক হস্তান্তর করেন।

 

ডাক বিভাগ সূত্রে জানায়, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ডাক বিভাগের কর্মদক্ষতা ও পরিষেবার মান বাড়াতে পোস্টাল ঠিকানার ডিজিটালাইজেশন ও জিও লোকেশন ম্যাপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

এছাড়া দেশের বিভিন্ন বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই করার উদ্যোগও প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।