NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রংপুর বিভাগে হাসপাতাল করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সারজিস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

রংপুর বিভাগে হাসপাতাল করার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সারজিস

নিজ বিভাগ রংপুরে হাসপাতাল করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এমনকি, বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি।

 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে সারজিস আলম লেখেন, ৩টি ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের’ মধ্যে ১টি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি।

তিনি আরও লেখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কীভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে, সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থাসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি।

 

 

 

‘রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।’